সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামালপুর চরপাড়ার ফারুক আলী গ্রেফতার
আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামালপুর চরপাড়ার ফারুক আলীকে গ্রেফতার করেছে। ৩১ অক্টোবর শুক্রবার রাতে আলমডাঙ্গা বধ্যভ‚মি এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করে।
জানাগেছে, উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর চরপাড়ার মৃত মঞ্জু মিস্ত্রির ছেলে ফারুক আলী(৪২) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল বলে এলাকায় অভিযোগ রয়েছে। সে পুলিশের চোখ ফাকি দিয়ে এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করে।
৩১ অক্টোবর শুক্রবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান(পিপিএম)“র নেতৃত্বে পাইকপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল মতিন ও এএসআই বাদশা আলমগীর গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা বধ্যভ‚মি হতে এলাহী নগর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ফারুক আলীকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৬ ঘন্টা আগে