লগইন
আলমডাঙ্গায় ১০ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ১০ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দীর্ঘদিন পলাতক থেকে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জিয়াউর রহমান (৫০)। তার বিরুদ্ধে ১০টি মামলায় আদালতের সাজা রয়েছে এবং ১টি মামলায় সিআর ওয়ারেন্ট জারি ছিল।

গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া সদরের কালিশংকরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামের মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স বিশ্বাস খাদ্য ভান্ডার’-র স্বত্বাধিকারী।

আলমডাঙ্গা থানার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে প্রতারণা, চেক প্রতারণা ও আর্থিক লেনদেন সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১০টিতে আদালত ইতোমধ্যে সাজা দিয়েছেন।

অভিযানটি পরিচালনা করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান -- পিপিএম-এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই (নিঃ) বাবলু খান, এএসআই (নিঃ) রোকন উদ্দিন, আসাদুল হক ও রাসেল তালুকদারসহ পুলিশের একটি বিশেষ দল।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা -- বিপিএম-সেবা বলেন, “জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এই অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।