লগইন
আলমডাঙ্গায় শহীদ জিয়া যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় শহীদ জিয়া যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন


শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের জহরুল নগর গ্রামে শহীদ জিয়া যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় জহুরুল নগর ঈদগা ফুটবল মাঠে জমকালো আয়োজনের এ ম্যাচে মুখোমুখি হয় চিলাভালকী একাদশ ও স্বাগতিক জহুরুল নগর যুব একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ম্যাচে শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় চিলাভালকি একাদশ। তবে এর ৩ মিনিটের মাথায় স্বাগতিক জহুরুলনগর যুব একাদশের দলনায়ক সোহেল কাউন্টার অ্যাটাক এর মাধ্যমে গোল করে সমতা ফেরান। ১-১ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয় অর্ধের শেষ দিকে এসে দূরপাল্লার চমৎকার শটে গোল করে দেন স্বাগতিক দলের দলনায়ক সোহেল। এ গোলের সুবাদে সোহেলের ব্যক্তিগত দুই গোলের পাশাপাশি দলীয় স্কোর গিয়ে দাঁড়ায় ২-১। ফাইনাল খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় জহুরুল নগর যুব একাদশ ২-১ গোলে জয়লাভ করার গৌরব অর্জন করে।


ফাইনাল খেলা শেষে নাগদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক একদুল মেম্বারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আলমগীর হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, আওয়াউজ্জামান রাসেল বিশ্বাস, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক, নাগদহ ইউনিয় ন বিএনপি'র সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন মেম্বার, যুবদল নেতা মনির, টগর ও হাবিবুর রহমান হাবিব।


ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে স্বাগতিক জহুরুল নগর যুব একাদশের দলনায়ক সোহেল।
১০ দিনব্যাপী অনুষ্ঠিত ১০ দলের জমকালো টুর্নামেন্টটি আয়োজন করেন নাগদহ ইউনিয়ন যুবদল নেতা হাসান আলি। এছাড়া আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাগর, সুমন ও জীবন। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক ইসলাম রকিব, তাফসির আহমেদ ও ফরহাদ রেজা। খেলার ধারা বিবরণী দেন হেলাল উদ্দিন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩০ মিনিট আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩০ মিনিট আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

১ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৩ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৩ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।