সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সাজ্জাদুল আলম ছপু ও রুনা খাতুন গ্রেফতার: মাদক ও টাকা উদ্ধার
আলমডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজ্জাদুল আলম ছপু ও তার স্ত্রী রুনা খাতুনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে উদ্ধার করেছে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা। ৪ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা রেল ষ্টেশনপাড়া থেকে তাদের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা রেল ষ্টেশনপাড়ার মৃত মহর আলীর ছেলে সাজ্জাদুল আলম ছপু(৪৫) ও তার স্ত্রী রুনা খাতুন (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ছপুর ও তার স্ত্রীর নামে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। পুলিশ মাদকসহ তাদেরকে কয়েকবার গ্রেফতারও করেছে। তারা জামিনে মুক্তি নিয়ে বাড়ি এসে আবারও মাদক ব্যবসা শুরু করে।
৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্প ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছপু ও তার স্ত্রী রুনাকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা। এবিষয়ে আলমডডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৬ ঘন্টা আগে