লগইন
আলমডাঙ্গায় মাদক দ্রব্যসহ ভোদুয়ার মাদক ব্যবসায়ী আসাদুর রহমান ভেরম গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদক দ্রব্যসহ ভোদুয়ার মাদক ব্যবসায়ী আসাদুর রহমান ভেরম গ্রেফতার

আলমডাঙ্গার জামজামী ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভোদুয়া গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুর রহমান ভেরমকে গ্রেফতার করেছে।

১৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় জামজামি আলমডাঙ্গা সড়কের সোহাগমোড় থেকে পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


জানাগেছে, উপজেলার জামজামি ইউনিয়নের ভোদুয়া গ্রামের নেকবার আলীর ছেলে আসাুদর রহমান ভেরম(৫০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে এলাকার বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। শুধু ট্যাপেন্টাডল ট্যাবলেটই না সে এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা বিক্রয় করে।

সে তার ইউনিয়নের মুধুপুর গ্রামের মিন্টু নামের এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে এ সব মাদক পাইকারি কিনে নিয়ে এসে খুচরা বিক্রয় করে বলে জানা যায়।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে জামজামী ক্যাম্পের এসআই সঞ্জিত কুমার সাহা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে জামজামি আলমডাঙ্গা সড়কের সোহাগমোড়ে অভিযান চালায়।

এসময় পুলিশের গাড়ি দেখে আসাদুর রহমান ভেরম দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালাতে দেখে পুলিশ তাকে আটক করে পলানোর কারণ জানতে চাইলে সে মাদক ব্যবসার কথা স্বীকার করে। পরে তাকে তল্লাশি করে তার নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভেরমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

২ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

২ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৫ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৫ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৬ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৬ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৭ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৭ ঘন্টা আগে
আটক ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।