লগইন
আলমডাঙ্গায় মরহুম যুবদল নেতা আব্দুল হাই বল্টু ও তার পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মরহুম যুবদল নেতা আব্দুল হাই বল্টু ও তার পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

আলমডাঙ্গায় মরহুম যুবদল নেতা আব্দুল হাই বল্টু ও তার পিতার মরহুম আব্দুল বারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বিকালে মরহুম আব্দুল হাই বল্টুর ভাই ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হক মিন্টু তার নিজ বাড়ির সামনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, ১ নং ওয়ার্ড সভাপতি রহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান চমক, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা, ৬ নং ওয়ার্ড সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আব্দুল রাজ্জাকসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


২০১২ সালে সন্ত্রাসীরা আব্দুল হাই বল্টুকে কুরবানী ঈদের আগের রাতে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মৃত্যু বরণ করে। তার পর থেকেই মরহুম বল্টুর পিতা মরহুম আব্দুল বারী ছেলে হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। মরহুম আব্দুল বারী ছিলেন মরহুম বল্টু হত্যা মামলার বাদী। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ৪ জানুয়ারী রাত ১১টায় মৃত্যু বরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

১ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

১ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

২ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৪ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৪ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৫ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৬ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৬ ঘন্টা আগে
আটক ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।