লগইন
আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৫৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলমডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব হাইরোডের ভিআইপি হোটেলের নিচতলায় বিএনপির অফিসে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ডা. আলাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা সিতাব আলী মÐল, ইউনুস আলী, জাহাঙ্গীর কবীর মুকুল, শরিফুল ইসলাম, শওকত আলী খান, চিনির উদ্দিন, মাহাবুল মেম্বার, মিজানুল হক, হাসানুজ্জামান, বেলগাছী প্যানেল চেয়ারম্যান মেহেরাজ হোসেন, হুমায়ুন, জাফফার আলী মনা, বজলু মÐল, শাহাজান, গোলজার আলী, মাবুদ, যুবদল নেতা শফিকুল আজম ডালিম, সাদ্দাম খান, ওল্টু মিয়া, আসলাম, আমিরুল, মিশকা, ইসলাম, মুন্তাজ, সেকেন্দার, জীবন, নিশাত এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।


সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক ও গণতন্ত্রের সংগ্রামী নেত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির দীর্ঘদিনের চেয়ারপার্সন হিসেবে তিনি দলের নেতৃত্বে রেখেছেন সাফল্যের ছাপ। বক্তারা আরও বলেন, তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চারদলীয় জোট, বিশদলীয় জোটসহ সরকারি ও বিরোধী উভয় অবস্থানেই জনতার অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করে গেছেন।


তারা উল্লেখ করেন, শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। বরং মানুষের পাশে থেকে গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা।


আলোচনা শেষে তাঁর দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল মোতালেব।
ছবি: আলমডাঙ্গায় বিএনপির দোয়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।