লগইন
আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামী উলামা বিভাগের আয়োজনে উলামা সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামী উলামা বিভাগের আয়োজনে উলামা সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামী উলামা বিভাগের আয়োজনে উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার পান্না কমিউনিটি সেন্টারে বিকেলে ৩টায় বাংলাদেশ জামায়াত ইসলামী আলমডাঙ্গা উপজেলা উলামা বিভাগের আয়োজনে উলামা সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন।

এসময় তিনি বলেন, আপনারা এমন কিছু করেন যা দেখে এই সমাজের মানুষ তাদের সন্তানদের আপনাদের মত গড়ে তুলতে চাই। আপনাকে সমাজের মানুষের কাছে একটি অবস্থান তৈরী করতে হবে। আজকে আমাদের সময় এসেছে। আজকে মাথা উচু করে বলতে পারছি ইসলামের কথা, স্বাধীনতার কথা, নির্যাতন-নিপীরণের কথা। বাংলাদেশের সকল ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দেওয়ার সময় এসেছে। কুরআন-হাদীসের আইন প্রতিষ্ঠান করতে সকলকে ইসলামের পতাকাতলে আসতে হবে।


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা লোকমান হোসাইন, জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান দারুস সালাম, জি এ শাখার থানা জামায়াতের আমীর মুহাম্মদ আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ মাহের আলী, পৌর উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা ইমাম বিভাগের সভাপতি ডা. সাফায়েতুল ইসলাম হিরো, চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সেক্রেটারি আব্দুল খালেক।

জি এ শাখা উলামা বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম মামুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুুলফিকার আলী, নওলামারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মাসুদ কামাল, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলা, পৌর জামায়াত ইসলামী ও উলামা বিভাগের দায়িত্বশীল নেতাকর্মি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩৯ মিনিট আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪০ মিনিট আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

১ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৩ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৩ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।