লগইন
আলমডাঙ্গায় অবৈধ ২ ইটভাটায় অভিযান: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অবৈধ ২ ইটভাটায় অভিযান: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও আদালতের নির্দেশ অমান্য করে ইটভাটা ব্যবসা চালিয়ে যাওয়ায় আলমডাঙ্গার দুটি ইটভাটা মালিককে ৬০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ বুধবার আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর আলমডাঙ্গা শহরের পার্শ্ববর্তী ফরিদপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।


জানা যায়, আলমডাঙ্গা উপজেলায় মোট ২২ টি ইটভাটা রয়েছে। এদের মধ্যে মাত্র ৩ টি বৈধভাবে ব্যবসা করছে। বাকী ১৯ টি অবৈধভাবে বছরের পর বছর ব্যবসা করছে।


সম্প্রতি হাইকোর্টের আদেশে অবৈধ ১৯ টি ইটভাটা ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু ফরিদপুর গ্রামে অবস্থিত দুটি ইটভাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা চালু রেখেছে। এমন অভিযোগ পেয়ে বুধবার দুপুরে ভাটা দুটিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের টিম। সে সময় অভিযান টিম এসএনবি ইটভাটার মালিক জাবুরকে ৬০ হাজার টাকা ও আরএনবি ইটভাটার ম্যানেজার ঠান্ডুর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। এ সময় সাথে ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের পরির্দশক নাঈম হোসেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আলমডাঙ্গার বেশ কিছু ইটভাটা মালিক হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে গতকাল উপজেলার ফরিদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ভ্রাম্যমাণ আদালত ওই দুই ইটভাটায় গিয়ে চলতি বছরের নবায়নের কাগজপত্র দেখতে চান। কিন্তু এসব ইটভাটার কাগজপত্র নবায়ন করা নেই। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটির কোনো চালান নেই। এমনকি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই চালিয়ে যাচ্ছে। এমন নানা অনিয়মের দায়ে দুইটি ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, এই অভিযানের ফলে আলমডাঙ্গার বাকী আরও ১৭ টি অবৈধ ইটভাটা মালিকের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

১ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

১ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

২ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৪ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৪ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৫ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৬ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৬ ঘন্টা আগে
আটক ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।