সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আশাবুল হক গ্রেফতার
আলমডাঙ্গা হারদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আশাবুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আশাবুল হক ২০২৩ সালে ১১ ফেব্রুয়ারি খাদিমপুর ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির পদযাত্রা কর্মসুচিতে হামলা মামলার তদন্তে প্রাপ্ত আসামী। ১৯ এপ্রিল আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, আশাবুল হক(৪৮) উপজেলার হারধী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের পিতা মৃত নবীছদ্দিনের ছেলে। সে ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য ছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।
এ ঘটনায় লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
৫ ঘন্টা আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
২৩ ঘন্টা আগে