সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার লালব্রিজ এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই ট্রেডার্সে দুঃসাহসিক চুরি
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের লালব্রিজ এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই ট্রেডার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২৬ নভেম্বর বুধবার দিনগত রাতে দোকানের পিছনের দিক দিয়ে টিন কেটে প্রবেশ করে চোরচক্র। চোর দোকানের সিসি ক্যামেরার মেমোরিকার্ড, সিনজেনটা ও বায়ার কোম্পানির কিটনাশকসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানের মালিক সুজন আলী জানান, বুধবার গভীর রাতে চোরেরা টিন কেটে ভেতরে প্রবেশ করে। দোকানের মধ্যে বোর্ডের পাটিশন ভেঙ্গে প্রথমেই দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে দেয় এবং মেমোরি কার্ড খুলে নিয়ে যায়। এরপর দোকানে থাকা সিনজেনটা ও বায়ার কোম্পানির প্রায় ৬০ হাজার টাকা মুল্যের কিটনাশক এবং ড্রয়ার ভেঙে প্রায় ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরচক্র। তিনি আরও জানান, কয়েক মাস আগেও তার দোকানে একই জায়গায় টিন কেটে ওই দুই কোম্পানির কিটনাশক চুরি হয়েছিল। এবিষয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় ব্যবসায়ীসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ ঘন্টা আগে