লগইন
আলমডাঙ্গার রায়সা গ্রামে পুকুরের পানিতে ডুবে  শিশুর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার রায়সা গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গার রায়সা গ্রামে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামের আট বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ মার্চ রবিাবর বিকেল ৩টার দিকে খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আমির হামজা আলমডাঙ্গা রাইসা গ্রামের আবু জাফরের ছেলে। সে রায়সা বড়দাড়ি হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্র।


স্থানীয়রা জানান, আমির হামজা মাদ্রাসায় লেখাপড়া করতো। রবিবার দুপুরে মাদ্রাসার পাশের একটি পানি শূন্য পুকুর থেকে বন্ধুরা মিলে মাছ ধরে। পরে তারা মাদরাসার পাশের আরেকটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গ্রামবাসী জানায়, বেলা ১১ টার দিকে আমির হামজা তার কয়েক বন্ধুর সাথে পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষ করে সে বাড়ি ফিরে গেলেও পরে স্যান্ডেল নিতে সে আবারও পুকুর পাড়ে যায়। সে সময় আমির হামজা পাশের আরেকটি পুকুরে গোসলে নামে। যোহরের নামাজের পর মাদ্রাসার হুজুর সবাইকে দেখলেও আমির হামজাকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে তার স্বজনসহ গ্রামের লোকজন খোঁজ করার এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


চুয়াডাঙ্গার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৪০ মিনিট আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

১ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৩ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৩ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৪ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৫ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৫ ঘন্টা আগে
আটক ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।