সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার জনপ্রিয় শিক্ষক অধ্যাপক মমতাজ আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ
তুমি চলে যাওয়ার দশ বছর হয়ে গেল কিন্তু আজও মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছো। সময় বয়ে যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু তোমার অনুপস্থিতি আমাদের হৃদয়ে এক শূন্যতা হয়ে থেকে যায়। তুমি শুধু একজন মানুষ নও, তুমি ছিলে আমাদের পরিবারের শক্তির স্তম্ভ, আমাদের প্রেরণা, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের আলোকবর্তিকা।
তোমার সততা, নৈতিকতা, নিষ্ঠা ও আদর্শ আজও আমাদের চলার পথে দিশা দেখায়। আজও আমাদের চারপাশের মানুষ তোমার কথা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। এই দীর্ঘ সময়ে আমাদের পাশে থেকে যারা সান্ত্বনা দিয়েছেন, ভালোবাসা ও সমর্থন করেছেন, আমরা তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রাণপ্রিয় অধ্যাপক মোঃ মমতাজ আলী তাঁর জন্য আপনাদের কাছে দোয়া চাই।
সর্বশক্তিমান আল্লাহ্ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত করে নূরের আলোয় ভরে দেন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মাকামে স্থান দান করেন। আমিন।
অধ্যাপক মোঃ মমতাজ আলীর পরিবারবর্গ
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন
৬ ঘন্টা আগে
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ডিসেম্বরে, থাকছে দ্বিতীয়বার আবেদনের সুযোগ
১০ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
১ দিন আগে