লগইন
আলমডাঙ্গায় বিএসটিআই লাইসেন্স না থাকায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বিএসটিআই লাইসেন্স না থাকায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত দু'টি বেকারি ও একটি তেল মিলে অভিযান চালিয়ে জরিমানা করেছে। ১৭ জানুয়ারি বুধবার দুপুরে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় শহরের আনন্দধাম সড়কে জনতা তেল মিল, হাউসপুরের আরজু ফুড ও ক্যানেলপাড়ায় মনি ফুডে অভিযান চালিয়ে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ।


জানাগেছে, আলমডাঙ্গা শহরে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি তেল মিল ও কয়েকটি বিস্কুট ফ্যাক্টরি (বেকারি) ব্যবসা করে আসছে। তাদের অনেকের বিএসটিআইয়ের লাইসেন্স নেই। তারা নিজেরা মিলে তেল ভাঙিয়ে সংরক্ষণ করে নিজেরাই বাজারজাত করেন। বিস্কুট ফ্যাক্টারিগুলো লাইসেন্স ছাড়াই নানা প্রকার খাদ্য সামগ্রী তৈরি করে বাজারজাত করছে। বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ ও খুলনার বিএসটিআই ইন্সপেক্টর আবু সিয়াম আলমডাঙ্গা শহরে অভিযান পরিচালনা করেন।

তারা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় বিএসটিআই লাইসেন্স না থাকায় জনকল্যাণ অয়েল মিলের মালিক রাশেদুজ্জামানকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এরপর বিএসটিআই লাইসেন্স না থাকায় হাউসপুর এলাকার আরজু ফুডের ম্যানেজার সোহানকে ৩ হাজার টাকা ও একই আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে মনি ফুডের মালিক মনিরুজ্জামানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আলমডাঙ্গা থানার এসআই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

১ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

১ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

২ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৪ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৪ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৫ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৫ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৬ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৬ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।