সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বেলগাছী পোয়ামারি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার পোয়ামারি গ্রামের রিফাত আলীর ছেলে তরিকুল ইসলাম(৪০) ও বেলগাছী গ্রামের আব্দুর রহমানের ছেলে আজানুর রহমান(৩৫) বেশ কিছুদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে।
সোমবার আলমডাঙ্গা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে তাদের দুজনকে গ্রেফতার করে।
তাদের নিকট থেকে উদ্ধার করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৪ ঘন্টা আগে