লগইন
আলমডাঙ্গায়  ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজের পক্ষে স্বেচ্ছাসেবকলীগের নির্বাচনী সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজের পক্ষে স্বেচ্ছাসেবকলীগের নির্বাচনী সভা

আলমডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজকে নির্বাচিত করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন। এসময় তিনি বলেন, এম এ রাজ্জাক খান রাজ একজন ধার্মিক ও সজ্জন ব্যক্তি। মুসলমান হিসেবে আমাদের উচিত তাকে বিজয়ী করা। তার সাথে থাকা। এটা মানুষ হিসেবেও আমাদের নৈতিক দায়িত্ব। নিজের পরিশ্রমে তিনি নিজের ভাগ্য গড়েছেন। আজ তিনি সারা দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে উদাহরণ হয়ে উঠেছেন। এমন সম্ভাবনাময় যুবককে বিজয়ী করলে আমাদের পশ্চাদপদ এলাকার উন্নতি নিশ্চিত করা যাবে। আজ থেকে সকল স্বেচ্ছাসেবকলীগে নেতাকর্মিরা আপনারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ প্রতিকে ভোট চাইবেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন মিয়া, উপজেলা স্বেচ্ছানেবকলীগের সহসভাপতি তরিকুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, পৌর যুগ্ম সম্পাদক লাল্টু।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়নের রহিদুল, জসি, নাগদাহ ইউনিয়নের আব্দুল লতিফ, রাসেল, আইলহাস ইউনিয়নের লিটন মোল্লা মেম্বার, রাসেল, খাসকররা ইউনিয়নের জাহাঙ্গীর, হারদী ইউনিয়নের এনামুল, রাজু, খাদিমপুর ইউনিয়নের দেলোয়ার, চিৎলা ইউনিয়নের স্বপন, গাংনী ইউনিয়নের ইকবাল সহ সকল ইউনিয়নের নেতাকর্মিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৩৮ মিনিট আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৩৯ মিনিট আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

১ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৩ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৩ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৪ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৪ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৫ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।