সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ফসলী জমির মাটি কেটে বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ফসলী জমির মাটি কেটে বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর মাঠে ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রয় করছিল। শুক্রবার(২৯ ডিসেম্বর) উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত পরিচালন করে জরিমানা আদায় করেন।
জানাগেছে, উপজেলার কুমারী ইউনিয়নের গাংয়ের চরমাঠে বেশ কিছুদিন ধরে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রয় করা হচ্ছে। মাটি বোঝাই গাড়ি পার্শ্ববর্তি মূল সড়ক হয়ে নিয়ে যাওয়ার সময় সড়কে মাটি পড়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত নিয়ে অভিযান চালান।
অভিযানে সত্যতা প্রমান পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামের শাহাজান খানের ছেলে হৃদয় আহমেদকে ৫০ হাজার টাকা জমিরানা প্রদান করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
৭ ঘন্টা আগে