লগইন
আলমডাঙ্গায় নতুন বই পেল ৬৭ হাজার শিক্ষার্থী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নতুন বই পেল ৬৭ হাজার শিক্ষার্থী


আলমডাঙ্গায় নতুন বই পেল প্রায় ৬৭ হাজার শিক্ষার্থী। ১ জানুয়ারি সোমবার সকাল ১১টায় ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনির শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এরপর আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসব উদ্বোধন করেন।

উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারি শিক্ষা অফিসার বকতিয়ার উদ্দিন, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, কাউন্সিলর বাপ্পি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন।


পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষা ইলিয়াস হোসেন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম। আলমডাঙ্গা এরশাদপুর একাডেমিতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বই উৎসবে প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বই বিতরন করেন প্রতিষ্ঠানে সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু।


আলমডাঙ্গা উপজেলায় সরকারি, বেসরকারি, কেজি, ইফতেদায়ি মাদ্রাসায় প্রি-প্রাইমারি থেকে ৫ শ্রেনি পর্যন্ত প্রায় ৩৭ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনির প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনে প্রাক-প্রাথমিক ও সহজ কোরআনশিক্ষার ১৭৭ কেন্দ্রের শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৩৮ মিনিট আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৩৯ মিনিট আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

১ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৩ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৩ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৪ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৪ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৫ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।