লগইন
আলমডাঙ্গায় চাল, ডাল, গোখাদ্য খুচরা ও পাইকারি বিক্রয়কারী ৫ টি প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় চাল, ডাল, গোখাদ্য খুচরা ও পাইকারি বিক্রয়কারী ৫ টি প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা


আলমডাঙ্গায় চাল, ডাল, গোখাদ্য পাইকারি ও খুচরা বিক্রয়কারী ৫ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(২২ জানুয়ারি) দুপুরে শহরের চাল বাজার, পুরাতন বাজার ও ডামোস অটো রাইচ মিলে অভিযান চালানো হয়।


জানাগেছে, আলমডাঙ্গা সহকারি কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ এবং চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ চাউল বাজারের মেসার্স সাইম খাদ্য ভান্ডারের মালিক জাহিদুল ইসলামকে পণ্যে পাট জাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা, একই অপরাধে মেসার্স আজিবর রহমান ট্রেডার্সের মালিক আশরাফুল হক মুক্তারকে ১ হাজার টাকা জরিমানা করেন। পুরাতন বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক রুবেল বিশ্বাসকে ৩ হাজার ও আবদার আলীকে ৫ হাজার টাকা জরিমানা টাকা জরিমানা করেন।

এছাড়াও শহরের পুরাতন বাজারের বেশ কয়েকটি চাউল, ভুষি, ডাল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। একই অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ মেয়াদোত্তীর্ণ আটা, ভুষি ও গোডাউনের ভিতরে ময়লা থাকায় মেসার্স লক্ষী ভান্ডারের মালিক অসিত কুমার ঘোষকে ভোক্তাধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জামান, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম, এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

১ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

১ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

২ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৪ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৪ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৫ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৫ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৬ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৬ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।