লগইন
যুক্ত হচ্ছে জরুরি ওষুধ ও অ্যাম্বুলেন্স সেবা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২৬ | ০৯:০১ সকাল ১২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন সেবাকেন্দ্র চালু | যুক্ত হচ্ছে জরুরি ওষুধ ও অ্যাম্বুলেন্স সেবা

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের নাগরিক সুযোগ-সুবিধা আরও সহজ ও দ্রুততর করতে নতুন কার্যালয় চালু করেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সোসাইটির সামগ্রিক কার্যক্রম আরও বেগবান ও সুসংহত হবে। এর ফলে আবাসিক এলাকার বাসিন্দাদের যেকোনো সমস্যা, জরুরি প্রয়োজন ও অভিযোগের ক্ষেত্রে দ্রুত সাড়া দেওয়া এবং সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়াতে সোসাইটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কম খরচে জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় রাতে বা অসময়ে বাসিন্দাদের জরুরি ওষুধ সংগ্রহে বেগ পেতে হয়। এই সমস্যা সমাধানে সরাসরি বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি নম্বরে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ওষুধ দ্রুত সরবরাহ করা হবে, যা আগামী সপ্তাহ থেকেই পুরোদমে কার্যকর হবে।

অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বসুন্ধরাবাসীর কল্যাণ ও সেবা সহজ করা। নতুন এই কার্যালয়টি সেবামূলক কর্মকাণ্ডকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সহায়তা করবে। বাসিন্দাদের যেকোনো অভিযোগ আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্স ও ২৪ ঘণ্টা ওষুধ সরবরাহ ছাড়াও গৃহস্থালি সেবার অংশ হিসেবে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং সেবা চালু করা হয়েছে। এসব সুবিধা সহজে পেতে একটি ডেডিকেটেড কল সেন্টারও চালু রয়েছে। ভবিষ্যতে সোসাইটির সকল নাগরিক সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে বাসিন্দারা অনলাইনেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির নির্বাহী সহ-সভাপতি কাজী দিদার আহম্মেদ, অর্থ সম্পাদক ইমরুল হাসানসহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৪৮ মিনিট আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪৯ মিনিট আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

২ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

২ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

৩ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

৩ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।