সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিজের জামাতার গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন এমপি আব্দুল গফুর | ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’
নিজ সংবাদ: কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর তার জামাতা মিজানুর রহমানের গ্রেপ্তার প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে 'ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে দাবি করেছেন যে, ঢাকার মাটিকাটা এলাকায় 'নিউ গ্রিন প্রোপার্টিজ'-এর আবাসনে হামলার ঘটনায় মিজানুর রহমানকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
এক বিবৃতিতে এমপি গফুর বলেন, প্রকাশিত সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, ঢাকার মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই; তিনি সরকারি বরাদ্দের 'ন্যাম ভবন'-এ বসবাস করেন। সুতরাং, নিজের বাসভবন থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।
সংসদ সদস্য আরও উল্লেখ করেন, মিজানুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি তার একান্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক। এর সঙ্গে তার বা জামায়াতে ইসলামীর কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আব্দুল গফুরের ভাষ্যমতে, মিজানুর রহমানের 'নিউ গ্রিন প্রোপার্টিজ'-এর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং প্রতিষ্ঠানটির কাছে তার মোটা অঙ্কের টাকা বকেয়া ছিল। পাওনা আদায়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় মামলা করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পাওনার একটি অংশ পরিশোধ করলেও, অবশিষ্ট অর্থ পরিশোধ না করার উদ্দেশ্যে মিজানুর রহমানের বিরুদ্ধে পাল্টা মামলা করেন, যা পরবর্তীতে আদালত কর্তৃক খারিজ হয়ে যায়।
এমপি আব্দুল গফুর দাবি করেন, সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সঙ্গে মিজানুর রহমানের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। তার অভিযোগ, সাইফুল ইসলাম এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, একতরফা বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরতে। একই সঙ্গে, প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ সংশোধন করে সঠিক তথ্য পরিবেশনের দাবি জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১ দিন আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে
১ দিন আগে
আটক ২
৩ দিন আগে