সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় প্রতিযোগিতায় সাফল্য | প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি সিজন-১’-এ সাফল্য অর্জন করে সেরা ৪০ জন খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন মেহেরপুরের কৃতী কাবাডি খেলোয়াড় মীর সাফি আল হুদ। গত বৃহস্পতিবার বিকেলে খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা সনদ গ্রহণ করেন।
মীর সাফি আল হুদ মেহেরপুর জেলার গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর সাইফুল ইসলামের একমাত্র সন্তান। মফস্বল এলাকা থেকে কঠোর পরিশ্রমে উঠে এসে জাতীয় পর্যায়ে স্থান করে নেওয়ায় আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
সনদ পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে সাফি আল হুদ বলেন, প্রায় এক বছর আগে মেহেরপুর থেকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁর এই যাত্রা শুরু হয়েছিল। এই সফরে তাঁর বাবা সবসময় ছায়ার মতো পাশে ছিলেন। মেহেরপুরের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে পৌঁছাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে মেহেরপুরের নাম আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া চেয়েছেন।
সাফির এই অনন্য অর্জনে গাংনীসহ সমগ্র মেহেরপুর জেলাজুড়ে আনন্দের আবহাওয়া বিরাজ করছে। পরিবারের সদস্য, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং
১ দিন আগে