লগইন
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ, বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:৪৪ দুপুর ২৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ, বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও পাচারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি কাঠের নৌকাও জব্দ করা হয়। এ সময় মোহাম্মদ মোস্তফা (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) একটি প্রেস বিফ্রিংয়ে টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। আটক মোস্তফা উখিয়া উপজেলার পালংখালী এলাকার আব্দুল হাকিমের ছেলে।

কমান্ডার আরাফাত হোসেন প্রেস বিফ্রিংয়ে জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত জালিয়া দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে অংশ নেয় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর দ্বীপের দল।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়া দ্বীপ সংলগ্ন প্যাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে দুইটি কাঠের বোট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে, বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অত্যন্ত কৌশলে মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সাথে, মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের বোট দুটিও জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একই রাতে অপর এক অভিযানে উখিয়ার পালংখালী এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আরেকটি বিশেষ দল তল্লাশি চালায়। রাত আনুমানিক ১০টার দিকে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য, নৌকা এবং আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির

১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ঝুঁকির বিষয়ে সচেতনতার তাগিদ

১৭ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ঝুঁকির বিষয়ে সচেতনতার তাগিদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

৩ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

৩ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৫ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৬ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৬ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।