সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় সৎ নানার ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী অন্ত | সত্ত্বা, অভিযুক্ত পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে এক মর্মস্পর্শী ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরী তার সৎ নানার হাতে দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক পর্যায়ে পেটে টিউমারের সন্দেহ করা হলেও পরবর্তীতে চিকিৎসকরা তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এই লোমহর্ষক ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত রইচ উদ্দিন (৫৫) জনতার হাতে ধরা পড়লেও পুলিশ পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান।
ভুক্তভোগী কিশোরীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে কিশোরীর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অর্থাৎ কিশোরীর সৎমা তাকে তার সৎ নানার বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে রইচ উদ্দিন ফাঁকা বাড়িতে হত্যার হুমকি দিয়ে প্রায় এক বছর ধরে কিশোরীটিকে ধর্ষণ করে আসছিলেন।
সম্প্রতি কিশোরীটি পেটে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রথমে টিউমারের আশঙ্কায় পরীক্ষা-নিরীক্ষা করা হলে চিকিৎসক জানান, কিশোরীটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এই খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয়রা অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে এ তথ্য জানা যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
কিশোরীর নানি এই পৈশাচিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই লম্পট এক বছর ধরে আমার নাতনিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। পেটে ব্যথার কথা শুনে বাড়ির পাশের একজন গাইনি বিশেষজ্ঞকে দেখালাম। তিনি বললেন, নাতনি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে গ্রামের লোকজন তাকে ধরে রেখে পুলিশকে খবর দিয়েছিল, কিন্তু পুলিশ আসার আগেই সে পালিয়ে গেল।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১ দিন আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে
১ দিন আগে
আটক ২
৩ দিন আগে