সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সামাজিক মাধ্যম ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির পুন | সতর্কতা
দেশের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরোপিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য পুনরায় নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২৯ জুলাই, ২০২৬, বুধবার তারিখে এ সংক্রান্ত একটি পরিপত্র দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
মাউশি তার নির্দেশনায় উল্লেখ করেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ বিদ্যমান রয়েছে। এই নির্দেশিকা যথাযথভাবে মেনে চলা আবশ্যিক। অধিদপ্তর জোর দিয়ে বলেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা শুধু আচরণবিধি লঙ্ঘনের সামিল নয়, বরং অনেক ক্ষেত্রে এটি জাতীয় নিরাপত্তার জন্যও ক্ষতিকর হতে পারে। এছাড়াও, এই ধরনের কর্ম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী 'অসদাচরণ' হিসেবে বিবেচিত হবে, যার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
পূর্বে এই বিষয়ে একাধিকবার সতর্কবার্তা জারি করা হলেও, মাউশি এবার বিষয়টির গুরুত্ব পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন দপ্তর এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কেনার স্থান, খরচ ও প্রয়োজনীয় শর্তাবলি
৯ ঘন্টা আগে
চালু হলো সামিটের বন্ধ এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস সরবরাহ
৯ ঘন্টা আগে
লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১০০ নারীর স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন
১৫ ঘন্টা আগে