সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
যাত্রাবাড়ীতে উগ্রবাদী কার্যক্রমে জড়িত | সন্ত্রাসবিরোধী মামলায় ২ জনের স্বীকারোক্তি, ৭ জন কারাগারে
রাজধানীর যাত্রাবাড়ীতে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মামলায় গ্রেপ্তার হওয়া মোট সাতজন আসামির সবাইকেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন মামলার প্রধান আসামি শাহ আমানত সাবির এবং মো. তাহসীন ইসলাম।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাহসীন ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করান। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে শাহ আমানত সাবিরের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি শেষে আদালত দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়াও, রিমান্ড শেষে মো. হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান ও মো. বায়োজিতকে আদালতে হাজির করা হলে তাঁদেরও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে
৫ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা
১ দিন আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
১ দিন আগে