লগইন
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২৬ | ০৮:০১ সকাল ১২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ০৬।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১ অক্টোবর সকাল পৌনে ১১টার দিকে মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। এতে লাগেজ সংগ্রহ করতে যাত্রীদের বিলম্ব হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আমন্ত্রণে বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, তখন হঠাৎ মেজর (অব.) আখতারুজ্জামান উগ্র রূপ ধারণ করেন। তিনি নির্বাহী পরিচালকের দিকে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে আঘাত করার হুমকি দেন। একই সময়ে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন মেজর আখতারুজ্জামানের প্রটোকল সহকারীরা সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা শুরু করেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের ট্রলিতে রাখা জমজমের পানির বোতল ছুঁড়ে ফেলে ক্ষতিসাধন করেন এবং বিমানের একজন কর্মকর্তার সাথে মারমুখী আচরণ করেন।

এজাহারকারী শাহরিয়ার আলম সজিব জানান, অতি সংবেদনশীল ও সংরক্ষিত একটি রাষ্ট্রীয় কেপিআই প্রতিষ্ঠানে দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের কাজে বাধা সৃষ্টি করে বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করা হয়েছে।

এই ঘটনায় পুলিশ দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান ইতিপূর্বে তার সাবেক রাজনৈতিক দল বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচবার বহিষ্কৃত হয়েছিলেন। তার এই সাম্প্রতিক কর্মকাণ্ডকে তার পূর্বের বিতর্কিত আচরণেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির

৫৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ঝুঁকির বিষয়ে সচেতনতার তাগিদ

৫৫ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ঝুঁকির বিষয়ে সচেতনতার তাগিদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

৩ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

৩ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৫ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৬ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৬ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।