লগইন
র‍্যাবের জালে ৬ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুলাই, ২০২৬ | ০৯:১৭ সকাল ২৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী ববি বেগম হত্যা | র‍্যাবের জালে ৬ জন

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব-১১। বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) হত্যা ও তার সঞ্চিত অর্থ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ আরও জানান, এই চাঞ্চল্যকর মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৪ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে গুরুতর মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে পুনরায় স্টেশনে ফিরিয়ে আনা হয়েছিল।

পরবর্তীতে ৭ জুলাই রাতে ববি বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা রেলস্টেশনকেই ববি বেগম তার স্থায়ী আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি বিনা বেতনে স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার রাখাসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। স্টেশন কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দিয়েছিল।

এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ছয়জন গ্রেফতার হওয়ায় আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।