লগইন
অভিযুক্তের দাবি: শয়তানের ধোঁকায় পড়ে করেছি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ এপ্রিল, ২০২৬ | ০৮:১৩ সকাল ৩৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ | অভিযুক্তের দাবি: শয়তানের ধোঁকায় পড়ে করেছি

শরীয়তপুরের জাজিরায় ৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম আবুল বাসার (৬০)। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ও একটি মহিলা মাদ্রাসার শিক্ষক।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাজিরা উপজেলার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল বাসার নিজেকে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে দাবি করেছেন।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই শিক্ষার্থী মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক আবুল বাসার তাকে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার ও বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে ওই কক্ষেই অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে জাজিরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে ওই মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। শিক্ষক ডেকে নিয়ে তাকে হেনস্তা করেছেন। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এদিকে আটকের পর অভিযুক্ত আবুল বাসারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘শয়তানের ধোঁকায় পড়ে’ তিনি এই কাজ করেছেন। একই সঙ্গে ভিডিওতে তাকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা বলতে শোনা যায়।

তবে জাজিরা উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম বলেন, ‘আবুল বাসার দলের কোনো পদে নেই, তিনি কেবল আমাদের সমর্থক। কেউ অপরাধ করলে তার দায়ভার দলের নয়। আমরাও চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সর্বোচ্চ বিচার হোক।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।