লগইন
অশ্লীল ভিডিও না দেওয়ায় জ্বিনের ভয়।। আনন্দধামের মিজান কবিরাজের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩০ আগস্ট, ২০২৬ | ০৩:৩১ দুপুর ৩০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
অশ্লীল ভিডিও না দেওয়ায় জ্বিনের ভয়।। আনন্দধামের মিজান কবিরাজের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ

মেয়ের পেটব্যথা নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলেন আলমডাঙ্গার আসাননগরের সুরুজ জামানের স্ত্রী জেসমিন খাতুন। ১৩ বছরের মেয়ে পেট ব্যথায় ছটফট করছিল। বাড়ির নিকটের এক ভাড়াটিয়ার নিকট কবিরাজের সুনাম শুনেই আসাননগর থেকে আলমডাঙ্গার আনন্দধাম ক্যানালের পাশে মিজান কবিরাজের কাছে যান। যাওয়ার পর পেটব্যথা কিছুটা ভালোও হয়ে যায়। কিন্তু চিকিৎসার সেই গল্প বেশিদিন স্বস্তির থাকেনি।

জেসমিনের অভিযোগ, এরপর বিভিন্ন সময় চিকিৎসা ও নানা কারণ দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হতে থাকে। একবার নয়। কয়েক দফায়। এভাবে প্রায় এক লাখ টাকা চলে যায় তার হাত থেকে।তারপর আসে আরও বিব্রতকর এক অভিযোগ।

জেসমিনের দাবি, একপর্যায়ে মিজান তার কাছে অশ্লীল ভিডিও চান। তিনি রাজি হননি। এরপর তাকে বলা হয়, জ্বিনের সাহায্যে তার মেয়ের ক্ষতি করা হবে।

মেয়েকে নিয়ে মা জেসমিনের ভয়। অন্যদিকে, ইতিমধ্যে চলে গেছে বিপুল টাকা। শেষ পর্যন্ত বিষয়টি আর নিজের মধ্যে রাখেননি জেসমিন। আনন্দধাম ব্রীজের নীচে কবিরাজ মিজানের দোকান। গতকাল শনিবার সেখানে গিয়ে স্থানীয়দের ডেকে  বিচার চেয়েছিলেন তিনি। পরে স্থানীয়দের পরামর্শে জেসমিন খাতুন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।

 তার অভিযোগে অভিযুক্ত মিজান মৃত জাহান আলীর ছেলে। বর্তমানে আলমডাঙ্গার হাউসপুর এলাকার ক্যানেলের পাড়ে বসবাস করেন।

ঘটনার শুরুতে অবশ্য এতটা জটিল ছিল না।  তার দাবি, কবিরাজ মিজানের চিকিৎসার পর মেয়ের পেটব্যথা কিছুটা ভালো হয়ে যায়। সেই আস্থার জায়গা থেকেই পরে বিভিন্ন সময়ে তার কাছে চিকিৎসা নেওয়া হয়।

কিন্তু জেসমিনের অভিযোগ অনুযায়ী, সেই আস্থার সুযোগেই ধাপে ধাপে তার কাছ থেকে ধুরন্ধর কবিরাজ প্রায় এক লাখ টাকা নেয়।

শেষ পর্যন্ত আর্থিক লোভের ভেতর থাকেননি কবিরাজ। ধীরে ধীরে তা আদিম লালসায় রুপ নেয়। কবিরাজ মোবাইল ফোনে অশ্লীল ভিডিও চাওয়া শুরু করেন।

জেসমিনের অভিযোগ, ভিডিও দিতে রাজি না হওয়ায় মেয়ের ক্ষতি করার কথা বলা হয়। তবে অভিযোগের সবকটি বিষয়ই এখন তদন্তের অপেক্ষায়। জ্বিনের সাহায্যে মেয়ের ক্ষতি করবেন বলে হুমকি দেন মিজান কবিরাজ। এমন অভিযোগ তুলে জেসমিন খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

 আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩০ মিনিট আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

৩১ মিনিট আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

১ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ গ্রেফতার ৪

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত  আসামী ফারুকসহ গ্রেফতার ৪

উচ্ছ্বসিত পর্যটন খাত

২ ঘন্টা আগে
উচ্ছ্বসিত পর্যটন খাত

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

২ ঘন্টা আগে
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।