সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নাটোরের লালপুরে ব্যাংক থেকে ছিনতাইকৃত ১.৭০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
নাটোরের লালপুর উপজেলায় ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম গত বুধবার (৬ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর বটতলা এলাকার মো. আলমাছ আলীর ছেলে মো. সবুজ আলী (২০) এবং নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা (বাগানপাড়া) এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে মো. সোহাগ আলী (১৯)।
ওসি শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী মোছা. জেসমিন নাহার (৪০) ডাচ বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি সেই টাকা ভ্যানিটি ব্যাগে ভরে চার্জার ভ্যানযোগে তার নিজ বাড়ি বৈদ্যনাথপুরে যাচ্ছিলেন।
পথিমধ্যে বৈদ্যনাথপুরস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সাঁকোর পাকা রাস্তার উপর পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী জেসমিন নাহার ওই দিনই বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়। পরবর্তীতে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা
৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল
৫ ঘন্টা আগে
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি
৯ ঘন্টা আগে