লগইন
মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ অক্টোবর, ২০২৬ | ১০:০০ দুপুর ১০৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে নির্দোষ যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ | মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে দুই নিরপরাধ যুবককে বেআইনিভাবে আটক করে অস্ত্র মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃতদের পরিবার এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, মূল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেফতারকৃত মো. আব্দুল্লাহর স্ত্রী মিথিলা খাতুন।

লিখিত অভিযোগে মিথিলা খাতুন জানান, গত ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহান আলীর ছেলে মো. আব্দুল্লাহকে (২৮) ডিবি পুলিশ আটক করে। পরবর্তীতে তাদের কাছ থেকে ২ টি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি উদ্ধারের মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভুক্তভোগী পরিবারের জোরালো দাবি, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি যখন আরিফ ও আব্দুল্লাহকে আটক করেন, তখন তাদের সঙ্গে কোনো অস্ত্র ছিল না। আটকের সময় উপস্থিত জনতা অস্ত্র প্রদর্শনের দাবি জানালে পুলিশ কোনো অস্ত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবার আরও জানায়, এ ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে।

সংবাদ সম্মেলনে মিথিলা খাতুন আরও অভিযোগ করেন যে, দুর্বাচারা গ্রামের কুখ্যাত চরমপন্থী জাহাঙ্গীর কবির লিটন এবং দরবেশপুর গ্রামের চিহ্নিত চোর টাইগার মামুনের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা বিদ্যমান। এই লিটন ও টাইগার মামুনের প্ররোচনায়ই ডিবি পুলিশ তাদের স্বামীদের বাজার থেকে তুলে নিয়ে অস্ত্র মামলায় জড়িত করেছে।

তিনি জানান, লিপটন ও টাইগার মামুন বিগত সরকার আমলেও র‌্যাবের সাবেক প্রধান ও একজন সাবেক জেনারেলের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো এবং টাকা না দিলে অস্ত্র মামলায় জড়িয়ে দিতো। বর্তমানে এই চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে থাকলেও প্রশাসনের কতিপয় সদস্যকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বর্তমান সরকারের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে ডিবি পুলিশের বিরুদ্ধে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার দাবি জানানো হয়। একই সাথে নির্দোষ আরিফ ও আব্দুল্লাহর দ্রুত মুক্তি এবং মূল অপরাধী সন্ত্রাসীদের গ্রেফতারের আহ্বান জানানো হয়। এছাড়াও, এই হয়রানির পেছনে সহায়তাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনেরা।

এসময় আরিফ ও আব্দুল্লাহর পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৪৫ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৪৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।