সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
ঝিনাইদহে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের অনুমোদন ছাড়াই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগে 'এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউট' নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেটেরিনারি কাউন্সিলের বৈধ স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিনাক্ষী নাগ।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি কোনো বৈধ স্বীকৃতি ছাড়াই দীর্ঘদিন ধরে ভেটেরিনারি প্রশিক্ষণ দিয়ে আসছিল। নানা অনিয়ম এবং অনুমোদনের কাগজপত্র না থাকায় নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন আদালত। পাশাপাশি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
৬ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন
৬ ঘন্টা আগে