সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আওয়ামী লীগের ভুল পথে হাঁটলে বিএনপির পরিণতিও একই হবে | মেহেরপুরে জামায়াত নেতা
আওয়ামী লীগের মতো অন্যায়, নির্যাতন ও চাঁদাবাজির পথ বেছে নিলে বিএনপির পরিণতিও একই রকম হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খান। তিনি বলেন, বিগত সরকার বিরোধী দলের ওপর জুলুম-অত্যাচার চালিয়ে, মাসের পর মাস জেলে আটকে রেখে এমনকি ফাঁসি দিয়েও শেষ রক্ষা করতে পারেনি; শেষমেশ খাবার রেখে তাদের পালিয়ে যেতে হয়েছে। নতুন করে কেউ সেই একই পথে হাঁটলে পালানোর পথটুকুও খুঁজে পাবে না।
গত বুধবার বিকেলে মেহেরপুর সড়ক বিভাগের সামনে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তাজউদ্দীন খান ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা জুড়ে বর্তমানে ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা করে চাঁদা আদায় শুরু হয়েছে। অতীতে যা করা হয়েছে, আবারো যদি একই কর্মকাণ্ড পরিচালনা করা হয়, তবে সাধারণ জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে। এছাড়া তিনি জামায়াতের বিগত আমলের শীর্ষ নেতাদের ফাঁসি ও মেহেরপুরের ৫ ভাইকে হত্যার ঘটনার বিচার দাবি করেন।
সমাবেশ শেষে জেলা কোর্ট চত্বর থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে সমাপ্ত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতের শূরা সদস্য ও সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, রাজনীতি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির জাহান আলী, গাংনী উপজেলা আমির ডা. মো. রবিউল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল সালামসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১ দিন আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি
১ দিন আগে