লগইন
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ অক্টোবর, ২০২৬ | ০৯:০১ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামে ভূমিদস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের মহড়া এবং মাদকের বিস্তার রোধের দাবিতে সচেতন নাগরিকদের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রশিকপুর গ্রামের মধ্যপাড়ায় স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব খান (তোতা) এবং সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিজয় গাজী।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মোনাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরুজ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশাদুল হক।

সংবাদ সম্মেলনে সুরুজ আলী খান গত ২১ অক্টোবরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, রশিকপুর গ্রামে বিএনপির মনোনীত ইউপি সদস্য প্রার্থীর সমর্থনে গণসংযোগকালে ওয়াদানের দোকানের সামনে এরশাদ নামের এক ব্যক্তি তাঁর গতিপথ রোধ করে এবং গালিগালাজ করে। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে অপমান করা হয় বলে তিনি দাবি করেন। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদ জানালে ১০-১২ জন লোক তাঁর ওপর চড়াও হয়, তবে স্থানীয়দের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হয়।

তিনি আরও অভিযোগ করেন, নিজ বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি খবর পান যে তাঁর চাচাতো ভাই তোতার বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় তা প্রতিহত করতে গেলে তাঁর অপর চাচাতো ভাই আসলামের ওপর হামলা চালানো হয় এবং আশিক নামের এক যুবক পেছন থেকে রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

সংবাদ সম্মেলন থেকে এসব সন্ত্রাসী ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানানো হয়। পাশাপাশি এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবার এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন বক্তারা।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, রশিকপুরসহ পুরো মুজিবনগর উপজেলায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা জরুরি। রাজনৈতিক ক্ষমতা বা প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে প্রশাসনকে সর্বদা সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৭ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

১৮ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২৯ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৩১ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।