সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় নানা আয়োজনে ‘দৈনিক খবরওয়ালা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘প্রতিটি স্পন্দনে বাংলাদেশ’ স্লোগানকে বুকে ধারণ করে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক খবরওয়ালা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টায় পত্রিকাটির বাণিজ্যিক কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক, প্রকাশক এবং সংবাদকর্মীরা অংশ নেন। উপস্থিত সুধীজন দৈনিক খবরওয়ালার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘ পথচলা ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি যুবায়েদ রিপন, দৈনিক আজকের আলোর সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুব রহমান, দৈনিক মাটির ডাকের সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুন্নবী বাবু এবং দৈনিক সূত্রপাতের সম্পাদক ও প্রকাশক মোকাদ্দেস হোসেন সেলিম।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দৈনিক সত্য খবরের সম্পাদক ও প্রকাশক হাসিবুর রহমান রিজু, দৈনিক দিনের খবরের সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক, দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক ও প্রকাশক নুরুন্নাহার সীমা, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, এখন টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ এবং গ্রিন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও যোগ দেন ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল, দৈনিক কৃষি কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, দৈনিক জয়যাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক নবীন এবং দৈনিক কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক লাল্টু রহমান।
উপস্থিত ছিলেন সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক ও প্রকাশক ডা. গোলাম মওলা, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটন-উজ-জামান, দৈনিক হাওয়ার স্টাফ রিপোর্টার আব্দুল মুনিব, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল কাদের, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ.এইচ.এম আরিফ, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ, দৈনিক সকালবেলার জেলা প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি সুজন মাহমুদ, দৈনিক জয়যাত্রার প্রতিনিধি শরিফুল ইসলাম শরিফ, এশিয়া পোষ্টের জেলা প্রতিনিধি মাহফুজ আহমেদ, ইত্তেফাক মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি আরফিন সাগর এবং দি ডেইলি ট্রাইবুনাল-এর কুষ্টিয়া প্রতিনিধি আমিন হাসান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ এবং বার্তা সম্পাদক অঞ্জন শুভ। এ সময় পত্রিকাটির বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অতিথিরা পত্রিকাটির বস্তুনিষ্ঠতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১ দিন আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে
১ দিন আগে
আটক ২
৩ দিন আগে