লগইন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২৬ | ০২:০০ দুপুর ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোস্তফা রহমান টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ চলাকালে এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি (মরার চর) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত টেঙ্গর ওই গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বারের অনুসারীদের সাথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটলের অনুসারীদের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। গত ২৮ সেপ্টেম্বর রাতে ভারত থেকে অবৈধ পথে আনা মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর গত দুই দিন ধরে ওই এলাকায় চরম উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

বৃহস্পতিবার বিকেলে এই বিরোধ চরম রূপ নিলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পেটে সড়কির আঘাতে মারাত্মকভাবে জখম হন মোস্তফা রহমান টেঙ্গর। স্থানীয়রা তাকে উদ্ধার করে পদ্মা নদী পার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় সুমন, হাদু মন্ডল, রাশিদুল, ফটিক, বজলু, আজাদ মন্ডল ও রাজু মন্ডলসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।