জাতীয় বক্সিং কোচেস কোর্স সম্পন্ন করলেন আলমডাঙ্গার সাব্বির আহমেদ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় বক্সিং কোচেস কোর্স সম্পন্ন করলেন আলমডাঙ্গার সাব্বির আহমেদ
জাতীয় পর্যায়ের বক্সিং কোচেস কোর্স সম্পন্ন করেছেন আলমডাঙ্গার সন্তান সাব্বির আহমেদ। গত ১৬ থেকে ২৬ আগস্ট ঢাকার গুলিস্তানে মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৬৪ জেলার জাতীয় বক্সিং কোচেস কোর্স-২০২৬’-এ অংশ নিয়ে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
১০ দিনব্যাপী এ কোর্স শেষে সাব্বির আহমেদ জাতীয় পর্যায়ের সার্টিফাইড বক্সিং কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেন। বর্তমানে তিনি ‘স্বয়ম্ভর ক্রীড়া কুঠির’-এর সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় ক্রীড়া উন্নয়নে কাজ করছেন।
কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান ও পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি ফাইজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সাব্বির আহমেদের হাতেও সনদ ও ক্রেস্ট তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
সার্টিফাইড কোচ হিসেবে সাব্বির আহমেদ ভবিষ্যতে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে বক্সিংয়ে নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে