সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাস চত্বরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ। এছাড়া জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এই কার্যক্রমে অংশ নেন।
অভিযান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রুখতে জমে থাকা পানি এবং অপরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়.
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "এই পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল এক দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। ডেঙ্গু বর্তমানে একটি মারাত্মক মহামারি রূপ ধারণ করেছে, যা শুধু রাজধানী ঢাকাতেই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হই, তবে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।"
উপাচার্য আরও বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুকরণীয় হবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্যাম্পাসকে সুন্দর, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব (ক্লিন ও গ্রিন) করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামী এক মাসের মধ্যে ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশে একটি দৃশ্যমান পরিবর্তন আনতে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৫৫ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে
১৭ ঘন্টা আগে
আটক ২
২ দিন আগে