সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হাইকোর্টে তথ্য গোপনের দায়ে আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা, জামিন আবেদন খারিজ
হাইকোর্টে একই মামলার পূর্ববর্তী শুনানির তথ্য গোপন করে পুনরায় জামিন চাওয়ার অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উচ্চ আদালত। পাশাপাশি অভিযুক্ত আসামির জামিন আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট, ২০২৬) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।
জানা যায়, সেদিন ১৫ নম্বর সিরিয়ালে (টেন্ডার নম্বর-৫০৮১১) আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। শুনানির একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, একই মামলাটি এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হয়েছিল, কিন্তু সেই তথ্য গোপন করে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে।
আদালতের নজরে বিষয়টি আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তবে তার দেওয়া ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হতে পারেননি। ফলস্বরূপ, আদালত জামিনের আবেদনটি সরাসরি খারিজ করে দেন এবং আদালতের কাছে তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মন্তব্য করেন, "আদালতের কাছে পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব।" তিনি আরও বলেন, "একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়, বরং এটি বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে
৬ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা
১ দিন আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
১ দিন আগে