লগইন
এমপি গোলাম রসুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ১১:০১ দুপুর ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
যশোরে লংমার্চের জনসভায় দেড় লক্ষাধিক লোক সমাগমের আশা | এমপি গোলাম রসুল

আসন্ন ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চ উপলক্ষে যশোরের মুড়লি মোড়ে আয়োজিত জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সাংবাদিক নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পত্রিকাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

অধ্যাপক গোলাম রসুল বলেন, আগামী ৩১ অক্টোবরের জনসভাটি হবে যশোরের ইতিহাসে অন্যতম বড় সমাবেশ। কর্মসূচি সফল করতে আগামী দিনগুলোতে নিবিড় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণা জোরদারে ইতিমধ্যেই পাঁচ লাখ লিফলেট ও এক লাখ পোস্টার জেলার প্রতিটি পাড়া-মহল্লায় পৌঁছানো হয়েছে। পাশাপাশি ১১ দলীয় ঐক্যের ব্যানারে প্রতিদিন একাধিক ইউনিয়নে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

জনদুর্ভোগ এড়াতে কৌশলগত সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, শহরের অভ্যন্তরীণ সড়কে যানজট ও মানুষের কষ্ট কমাতে সভাটি শহরের ভেতরে না করে বাইপাস সংলগ্ন মুড়লির মোড়ে নির্ধারণ করা হয়েছে। একই সাথে দূরপাল্লার গণপরিবহন চলাচলের জন্য বাইপাস সড়ক উন্মুক্ত থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা লোকজনের জন্য বিকল্প পথের ব্যবস্থা রাখা হয়েছে। সভা সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকিতে ৬০০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।

লংমার্চে কোনো ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক বাধা পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াত নেতা গোলাম রসুল জানান, এখনও পর্যন্ত কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চাওয়া হয়েছে। লংমার্চ চলাকালে খুলনার সীমান্ত থেকে ঝিনাইদহের সীমানা পর্যন্ত সড়কের দুপাশে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত থেকে সংবর্ধনা জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উক্ত মতবিনিময় সভায় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী secretary বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, শামছুজ্জামান, রেজাউল করীম ও মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস এবং শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

১৩ মিনিট আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১৪ মিনিট আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

২ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৩ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

৪ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

৪ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

৫ ঘন্টা আগে
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

৫ ঘন্টা আগে
লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।