লগইন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৮ মার্চ, ২০২৬ | ০২:৩৮ দুপুর ৪৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলার ছলে পটকা বিস্ফোরণ: ৩ শিশু গুরুতর আহত, একজনের ৫ আঙুল বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকায় খেলার ছলে তৈরি করা দেশীয় ‘পটকা’ বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরের বাম হাতের কব্জি থেকে পাঁচটি আঙুলই বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।


রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাংবাড়িয়া মিলপাড়া এলাকার একটি নির্মাণাধীন মসজিদের ছাদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো—ভাংবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র রনক (১৩), উজ্জ্বলের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র হোসাইন (১১) এবং আমদের ছেলে একই শ্রেণির ছাত্র লাল মিয়া (১১)।


স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুরা খেলার ছলে দিয়াশলাইয়ের কাঠি থেকে বারুদ সংগ্রহ করে দেশীয় পদ্ধতিতে ‘পটকা’ তৈরি করছিল। পটকা তৈরির একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে তা বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়। বিস্ফোরণের তীব্রতায় রনকের বাম হাতের কব্জি থেকে পাঁচটি আঙুলই বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিশুদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রনকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ রেফার করা হয়। অপর দুই শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।


ওসি বানী ইসরাঈল বলেন, “শিশুরা কৌতূহলবশত ইউটিউব বা বড়দের কাছ থেকে দেখে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। দিয়াশলাইয়ের বারুদ বা দেশীয় বাজি যে কতটা ভয়ংকর হতে পারে, আজকের ঘটনাই তার প্রমাণ। অভিভাবকদের উচিত সন্তানরা কোথায় যাচ্ছে এবং কী নিয়ে খেলছে সেদিকে কঠোর নজরদারি রাখা। সামান্য অসতর্কতায় একটি শিশুর জীবন চিরতরে পঙ্গুত্বের ঝুঁকিতে পড়তে পারে।


এদিকে এলাকাবাসী জানান, নির্মাণাধীন ও জনশূন্য ভবনের ছাদে শিশুদের এমন বিপজ্জনক কর্মকাণ্ডের বিষয়টি আগে কেউ টের পাননি। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে ছুটে এসে তারা আহত শিশুদের উদ্ধার করেন।


এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

৪ ঘন্টা আগে
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

৭ ঘন্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

৮ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

৮ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

রুহুল কুদ্দুসের পদায়ন

১০ ঘন্টা আগে
রুহুল কুদ্দুসের পদায়ন

গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

১০ ঘন্টা আগে
গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

১১ ঘন্টা আগে
পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।