চোরাই বিস্কুট বিক্রির সময় পুরাতন বাসস্ট্যান্ডে আটক ‘ছাগলচোর’ সাদ্দাম, পুলিশের হাতে সোপর্দ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চোরাই বিস্কুট বিক্রির সময় পুরাতন বাসস্ট্যান্ডে আটক ‘ছাগলচোর’ সাদ্দাম, পুলিশের হাতে সোপর্দ
আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চোরাই বিস্কুট বিক্রির সময় সাদ্দাম (ছাগলচোর নামে পরিচিত) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাদ্দাম মৃত আকমল হোসেনের ছেলে। একসময় তিনি আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ায় বসবাস করতেন। বর্তমানে তিনি ও তার মা বাবুপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ছাগল চুরি, বাসাবাড়িতে তালা ভেঙে চুরি এবং দোকানে চুরির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানা-এ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অতীতে তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতে প্রেরিত হন। তবে জামিনে মুক্তি পেয়ে আবারও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে সাদ্দাম কোথা থেকে দুই কার্টুন বিস্কুট চুরি করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে আনসার আলীর দোকানে বিক্রির চেষ্টা করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করা হয়।
পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানা-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত
১৫ ঘন্টা আগে