সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আইসিসিবির ‘সুপার সেল কার বাজার’ | বেড়েছে সময়, উপচে পড়া ভিড়
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ‘সুপার সেল কার বাজার’ মেলায় ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক সাড়ার প্রেক্ষিতে সময়সীমা এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের এই বিশেষ আয়োজনটি শুক্রবার রাত ৮টা পর্যন্ত চলবে।
সপ্তাহের প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসে গাড়ি কেনাবেচার এই বিশেষ আসর। টানা চার সপ্তাহের ব্যাপক সাফল্যের পর গতকাল শুক্রবার মেলাটির পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হয়। এবারের মেলায় নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে এশিয়ান ইমপোর্টসের আমদানি করা ব্র্যান্ড নিউ গাড়ি। এছাড়া রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির প্রতিও ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
উইজার্ড শোবিজ এবং আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কার বাজারটি আগে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হতো। আয়োজকরা জানান, একই স্থানে নতুন, রিকন্ডিশন্ড এবং ব্যবহৃত গাড়ি প্রদর্শন ও কেনাবেচার সুবর্ণ সুযোগ থাকায় বাজারটি দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ক্রেতা-দর্শনার্থীদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করেই সময় বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বর্ণিল সাজে সেজেছে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ির সারি। একদিকে নতুন ও আধুনিক প্রযুক্তির গাড়ি, অন্যদিকে রিকন্ডিশন্ড গাড়ির মেলা। অন্য একটি অংশে সাজানো রয়েছে ব্যবহৃত (সেকেন্ড হ্যান্ড) গাড়ি। এগুলোর অনেকগুলোই ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ার পর নতুন গাড়ি কেনার উদ্দেশ্যে মালিকরা এখানে বিক্রির জন্য এনেছেন।
যাত্রার শুরুতে মাত্র ১২৭টি গাড়ি নিয়ে এই বাজার চালু হলেও পঞ্চম সপ্তাহে এসে গাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬০টিতে। ফলে এক ছাদের নিচেই ক্রেতারা বিভিন্ন বাজেটের গাড়ি পরখ করার সুযোগ পাচ্ছেন।
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, কেউ নতুন গাড়ির খোঁজ করছেন, আবার কেউ ব্যবহৃত গাড়ির ইঞ্জিনের অবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা পরখ করছেন। গাড়ি চূড়ান্ত করার আগে বিভিন্ন মডেল ও দামের তুলনামূলক বিশ্লেষণ করছেন ক্রেতারা। এবারের মেলায় সাড়ে ৬ লাখ টাকা থেকে শুরু করে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া ক্রেতাদের টানতে বিক্রেতাদের পক্ষ থেকে আকর্ষণীয় সব অফারও দেওয়া হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী এশিয়ান ইমপোর্টসের প্রতিনিধিরা জানান, ক্রেতাদের পছন্দের বিষয়টি বিবেচনা করে এবার মেলায় পরিবেশবান্ধব নতুন ইভি (বৈদ্যুতিক) গাড়ি যুক্ত করা হয়েছে। জাপানি ও চিনা প্রযুক্তির এই ইভি গাড়ির পাশাপাশি বিভিন্ন রিকন্ডিশন্ড গাড়িও মেলায় পাওয়া যাচ্ছে।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, চার সপ্তাহের ধারাবাহিক সাফল্যের পর গতকাল পঞ্চম সপ্তাহেও ক্রেতা-বিক্রেতাদের চমৎকার সাড়া মিলেছে। মেলায় গতকাল ৩৫০টিরও বেশি গাড়ি স্থান পেয়েছে। দর্শক ও ক্রেতাদের ক্রমবর্ধমান ভিড়ের কারণেই প্রদর্শনীর সময়সীমা রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
একই ছাদের নিচে সব ধরনের গাড়ি দেখার ও সরাসরি লেনদেনের সুযোগ থাকায় ‘সুপার সেল কার বাজার’ গাড়িপ্রেমীদের জন্য একটি অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কেনার স্থান, খরচ ও প্রয়োজনীয় শর্তাবলি
১০ ঘন্টা আগে
চালু হলো সামিটের বন্ধ এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস সরবরাহ
১০ ঘন্টা আগে
লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১০০ নারীর স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন
১৬ ঘন্টা আগে