লগইন
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৬ | ১০:০০ দুপুর ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ভারতের অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ | বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

এক সপ্তাহের ব্যবধানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আবারও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। নতুন এই প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘মুরাসু’। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে এটি উপকূলে আছড়ে পড়তে পারে। ভারত কর্তৃক প্রদত্ত ‘মুরাসু’ নামটি মূলত একটি তামিল শব্দ, যার অর্থ বিশাল আকৃতির রণঢাক বা বাদ্যযন্ত্র, যা কোনো সংকেত বা সতর্কবার্তা জানান দিতে ব্যবহার করা হয়ে থাকে।

এর আগে গত ২৭ অক্টোবর অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যার নামকরণ করেছিল বাংলাদেশ। তবে এবারের ‘মুরাসু’ ঘূর্ণিঝড়টি প্রবল রূপ ধারণ করে অর্ণবের আঘাত হানা স্থান থেকে বেশ কিছুটা উত্তর দিকে উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পূর্বের ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত হয়েছিল এবং সাময়িকভাবে গরম কমেছিল। তবে এবারের ‘মুরাসু’ বাংলাদেশের উপকূল থেকে বেশ দূরে অবস্থান করায় এর প্রভাব তুলনামূলক অনেক কম হবে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এদিকে সারা দেশেই গরমের আমেজ বজায় রয়েছে। গত কয়েক দিনে কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহের পর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কুতুবদিয়ায়। আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের মতে, আপাতত তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের আভাস নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

১ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৩ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৫ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৫ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৬ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৬ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৮ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৮ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।