লগইন
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন প্রতিষ্ঠানে আড়াই হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৬ দুপুর ৩৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন প্রতিষ্ঠানে আড়াই হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শহরের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য সতর্ক করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

জানা গেছে, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স না থাকা ও লাইসেন্স নবায়ন না করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে অলিফ উদ্দীন সড়কের ভূমিমাল ব্যবসাপ্রতিষ্ঠান জিকে ট্রেডার্স ও মন্টু ট্রেডার্সে অভিযান চালানো হয়। ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করায় জিকে ট্রেডার্সের মালিককে ১ হাজার টাকা এবং মন্টু ট্রেডার্সের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাইরোডের বাবু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আলমডাঙ্গা শহরে পরিচালিত হাজী বিরিয়ানি হাউসের কয়েকটি শাখাও পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ প্রয়োজনীয় কয়েকটি লাইসেন্স না থাকার বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় হাজী বিরিয়ানি হাউসের মালিক মিজানুর রহমানকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবসায়িক লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় সনদ গ্রহণ এবং প্রচলিত আইন অনুযায়ী জেলা প্রশাসনের কাছ থেকে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার নিবন্ধন ও লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন। অন্যথায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩০ মিনিট আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

৩১ মিনিট আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

১ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ গ্রেফতার ৪

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত  আসামী ফারুকসহ গ্রেফতার ৪

উচ্ছ্বসিত পর্যটন খাত

২ ঘন্টা আগে
উচ্ছ্বসিত পর্যটন খাত

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

২ ঘন্টা আগে
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।