আলমডাঙ্গায় তুলা চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় তুলা চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
আলমডাঙ্গায় ২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের তুলা চাষে উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জোনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
তুলা উন্নয়ন বোর্ড যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোজাদ্দীদ আল শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। এসময় তিনি বলেন, তামাক চাষের পরিবর্তে কৃষকদের লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষে এগিয়ে আসতে হবে। তুলা একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। এর চাষ বৃদ্ধি পেলে যেমন কৃষকের আয় বাড়বে, তেমনি দেশের বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা তামাক চাষ থেকে সরে এসে তুলা চাষ করবেন, তাদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
তিনি আরও বলেন, সরকার কৃষিকে লাভজনক ও টেকসই করতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের আধুনিক ও বহুমুখী ফসল চাষে আগ্রহী হতে হবে।
বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ জানান, তুলা চাষ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। উন্নত জাতের বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। তামাকের পরিবর্তে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে তুলা উন্নয়ন বোর্ড নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছে।
বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড যশোর আঞ্চলিক কার্যালয়ের কীট পতঙ্গ বিশেষজ্ঞ ড. মোঃ তাসদিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম ইজাজুল ইসলাম। জীবননগরের কর্টন ইউনিট অফিসার সাইফুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন তুলা চাষী মতিয়ার রহমান, হায়দার আলী, তৌফিক আহমেদসহ উপজেলা সকল তুলাচাষী ও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলা চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব্যবসায়ী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ
১৭ ঘন্টা আগে