আলমডাঙ্গায় তেলের সংকট, চালকদের ভোগান্তি—ফিলিং স্টেশনে মিলছে মাত্র ২০০ টাকার তেল
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় তেলের সংকট, চালকদের ভোগান্তি—ফিলিং স্টেশনে মিলছে মাত্র ২০০ টাকার তেল
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তেলের সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও যানবাহনের চালকরা। উপজেলার দুটি ফিলিং স্টেশনের মধ্যে হক ফিলিং স্টেশনে বর্তমানে কোনো তেল নেই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হক ফিলিং স্টেশন সর্বশেষ যে পরিমাণ তেল পেয়েছিল তা গত ১১ মার্চের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর থেকে স্টেশনটিতে আর কোনো তেল সরবরাহ করা হয়নি। ফলে সেখানে তেল বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
অন্যদিকে উত্তরা ফিলিং স্টেশনে সীমিত পরিমাণ তেল সরবরাহ থাকায় প্রতিটি যানবাহনকে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে করে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক চালক প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না।
জানা গেছে, খুলনা ডিপো থেকে সাধারণত একদিন পরপর অর্ধেক ট্যাংকার তেল সরবরাহের কথা থাকলেও চলতি সপ্তাহে মাত্র একদিন উত্তরা ফিলিং স্টেশনে তেল দেওয়া হয়েছে। ফলে এলাকায় তেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
এ অবস্থায় আলমডাঙ্গার উভয় ফিলিং স্টেশনেই চালকদের সর্বোচ্চ ২০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে যাতায়াত ও পরিবহন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং চালকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
আরেকজন তেল ব্যবসায়ী আছে এরশাদপুর চাতাল মোড়ে। তিনি দোকান বন্ধ রেখেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা দ্রুত পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত
১৫ ঘন্টা আগে