লগইন
আলমডাঙ্গায় তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ ভবন থেকে ১২ বস্তা সরকারি চাউল উধাও, দুইবস্তা চাউলসহ আটক ১॥ রহস্য ঘনীভূত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ | ০৬:২৬ বিকাল ৬২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ ভবন থেকে ১২ বস্তা সরকারি চাউল উধাও, দুইবস্তা চাউলসহ আটক ১॥ রহস্য ঘনীভূত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন পরিষদের তালাবদ্ধ হলরুম থেকে রহস্যজনকভাবে সরকারি বরাদ্দের ১২ বস্তা চাউল চুরির ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিষদ বন্ধ করে যাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে সংঘটিত এই চুরির ঘটনায় জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বেঁধেছে। ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

জানা গেছে, বাংলাদেশ সরকারের “ভি.ডব্লিউ.বি” প্রকল্পের আওতায় গত ২১ এপ্রিল হারদী ইউনিয়নের জন্য ১৩৮ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) পুষ্টি চাউল বরাদ্দ দেওয়া হয়। এসব চাউল ইউনিয়ন পরিষদের হলরুমে সংরক্ষণ করা হয়েছিল।

প্রতিদিনের মতো ওইদিনও বিকাল ৪টার দিকে পরিষদ বন্ধ করে দায়িত্বপ্রাপ্তরা চলে যান। সন্ধ্যা ৭টার দিকে রাত্রিকালীন ডিউটিতে থাকা গ্রাম পুলিশ দফাদার সাইফুল ইসলাম ও চৌকিদার টারজার আলী এসে হলরুমের সামনে চাউল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে হলরুম খুলে তারা দেখতে পান, ভেতরে চাউলের বস্তাগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ইউপি সদস্য শেখ শাহানুর, ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেনসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। বস্তা গণনা করে দেখা যায়, ১২ বস্তা চাউল গায়েব।

এরপর স্থানীয়দের তৎপরতায় রাত সাড়ে ১০টার দিকে হারদী মহনপাড়া গ্রামের নাজের মন্ডলের বাঁশবাগানের সামনে থেকে দুই বস্তা চাউলসহ নাঈম আলী (১৯) নামে এক যুবককে আটক করা হয়। সে ইউনিয়ন পরিষদ পাড়ার হাফিজুর রহমানের ছেলে। তবে বাকি ১০ বস্তা চাউল এখনও উদ্ধার হয়নি।

এ ঘটনায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের দাবি—একটি তালাবদ্ধ সরকারি ভবনের ভেতর থেকে এত বড় পরিমাণ চাউল চুরি হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি নিছক চুরি, নাকি ভেতরের কারও যোগসাজশ—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অনেকেই প্রশ্ন তুলেছেন, চাবি ছাড়া হলরুম খোলা সম্ভব হলো কীভাবে?

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, “চুরি হওয়া ১২ বস্তা চাউলের মধ্যে দুই বস্তা উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি চাউল উদ্ধার এবং মূলহোতাদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সরকারি সহায়তার চাউল নিয়ে এমন রহস্যজনক চুরির ঘটনায় প্রশাসনের নজরদারি ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

১৮ মিনিট আগে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

১৮ মিনিট আগে
বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

১ ঘন্টা আগে
অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

১ ঘন্টা আগে
অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

৭ ঘন্টা আগে
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

৯ ঘন্টা আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

১০ ঘন্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।