আলমডাঙ্গায় অসহায় ভ্যানচালককে পাখিভ্যান উপহার দিলো হিলফুল ফুজুল সংগঠন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় অসহায় ভ্যানচালককে পাখিভ্যান উপহার দিলো হিলফুল ফুজুল সংগঠন
“আসুন সাহায্যের হাত বাড়াই”Íএই মানবিক স্লোগানকে ধারণ করে আলমডাঙ্গায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হিলফুল ফুজুল সংগঠন। সংগঠনটির উদ্যোগে এক দরিদ্র ভ্যানচালককে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি পাখিভ্যান উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) আলমডাঙ্গা একাডেমি চত্বরে আয়োজিত ইফতার মাহফিল শেষে কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের অসহায় ভ্যানচালক আজগর আলীর হাতে এ পাখিভ্যান তুলে দেন সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই হিলফুল ফুজুল সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু সাময়িক সহায়তা নয়, দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে স্থায়ী উপহার প্রদানের উদ্যোগও নিয়মিতভাবে গ্রহণ করছে সংগঠনটি। সংগঠনের পরিচালক হাদিউল ইসলাম, সভাপতি মামুন আলী, সহ-সেক্রেটারি আতিক, ক্যাশিয়ার আদনান আহাম্মেদ আরিফ এবং আইটি বিভাগের আর্ণব আদীর সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাখিভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন, নওলামারী আলিম মাদ্রাসার প্রভাষক সাহিদ সাহিন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক হাসিবুল হক, আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক। শিক্ষক একরামুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, আব্দুস সালাম, রাজিউজ্জামান রাজ, মনিরুজ্জামান, আনোয়ারুজ্জামান, আমিরুল ইসলাম জয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
মানবিক এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম
৪ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
১৫ ঘন্টা আগে